মাধবপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে আইনি পদক্ষেপ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 4 months ago

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ১৬ বছর বয়সী আংশিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার চাচা মোঃ কদ্দুছ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিষয়টি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৩, হবিগঞ্জ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।ঘটনা ঘটেছে গত বছরের ২২ ডিসেম্বর (২০২৪) আদাঐ ইউনিয়নের গোপালপুর গ্রামে। কিশোরীর পিতা অভিযোগপত্রে উল্লেখ করেন, সুযোগ বুঝে তার আপন চাচা জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন।পরবর্তীতে শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা চিকিৎসকের শরণাপন্ন হন। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষায় নিশ্চিত হয়, কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।এ ঘটনায় মাধবপুর থানায় অভিযোগ জানালেও পুলিশ মামলা নেয়নি বলে পরিবারের দাবি। পরবর্তীতে তারা আদালতের শরণাপন্ন হলে বিশেষ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেয়।এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দ্রুত আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।