ব্রাহ্মণবাড়িয়ায় ভূঁইয়া ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 15 hours ago

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকায় অবৈধভাবে খোলা তেল বিক্রির অপরাধে ‘মেসার্স ভূঁইয়া ফিলিং স্টেশন’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এই বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমজাদ মিয়ার মালিকানাধীন মেসার্স ভূঁইয়া ফিলিং স্টেশনে অবৈধভাবে খোলা তেল বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। সরেজমিনে তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক নিজের দোষ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। সেই সাথে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয় যে, ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর কর্তৃপক্ষ।

  • জরিমানা
  • ফিলিং স্টেশন
  • ব্রাহ্মণবাড়িয়া
  • ভোক্তা অধিকার
  • মেসার্স ভূঁইয়া ফিলিং স্টেশন