ব্যালন ডি’অর জয়ের পর ফিফা বর্ষসেরার পুরস্কারও জিতলেন দেম্বেলে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

স্পোর্টস ডেস্ক.

ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার মর্যাদাপূর্ণ ‘দ্য বেস্ট’ ২০২৫ পুরস্কারও নিজের করে নিলেন উসমান দেম্বেলে। বছরের সেরা ফুটবলারের দৌড়ে ফেভারিট হিসেবেই তার হাতে উঠেছে ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের ট্রফি। গত মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর কারিগর হিসেবেই এই বিশ্বসেরার স্বীকৃতি পেলেন তিনি।সেরাদের লড়াইয়ে দেম্বেলে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় দেম্বেলের সঙ্গে লড়াইয়ে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহ, হ্যারি কেইন, কোল পালমার এবং উদীয়মান তারকা লামিন ইয়ামালের মতো ফুটবলাররা। তবে চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া ফুটবলে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন এই ফরাসি ফরোয়ার্ড।নারী বিভাগে বোনমাতির হ্যাটট্রিক নারী ফুটবলে আধিপত্য বজায় রেখেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্ট ২০২৫-এর সেরা নারী ফুটবলারের পুরস্কারও জিতেছেন তিনি। এটি তার টানা তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা হওয়ার রেকর্ড।সেরা কোচ ও গোলকিপার কোচিং বিভাগেও ব্যালন ডি’অরের প্রতিফলন দেখা গেছে। সেরা পুরুষ কোচের পুরস্কার জিতেছেন পিএসজিকে ইউরোপ সেরা করা লুইস এনরিকে। অন্যদিকে, ইংল্যান্ড নারী দলের সারিনা ভিগমান হয়েছেন বছরের সেরা নারী কোচ। সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পুরুষ বিভাগে জিয়ানলুইজি দোন্নারুম্মা এবং নারী বিভাগে হানা হ্যাম্পটন।অন্যান্য পুরস্কারপুসকাস অ্যাওয়ার্ড: দুর্দান্ত ওভারহেড কিকের জন্য এই পুরস্কার জিতেছেন সান্তিয়াগো মঁতিয়েল।মার্তা অ্যাওয়ার্ড: সেরা নারী গোল হিসেবে লিজবেথ ওভালের ‘স্করপিয়ন কিক’ গোলটি পুরস্কৃত হয়েছে।ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মাঠে অসুস্থ দর্শককে দ্রুত চিকিৎসা দিয়ে জীবন বাঁচানো জার্মান চিকিৎসক ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং এই সম্মাননা পেয়েছেন।ফিফা বর্ষসেরা পুরুষ একাদশ ২০২৫: জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার); আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেজ (রক্ষণ); কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো (মিডফিল্ড); লামিন ইয়ামাল ও উসমান দেম্বেলে (আক্রমণ)।