
নতুন নামে বৃহৎ প্রেসক্লাব গঠনের ঘোষণা
সটাফ রিপোর্টার
দুর্বার গতিতে এগিয়ে চলো, সত্য প্রকাশে নির্ভীক”—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক জরুরি মতবিনিময় সভা। শনিবার দুপুরে পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা দীর্ঘদিনের পেশাগত বিভিন্ন সমস্যা, অবহেলা, বৈষম্য, হয়রানি ও কর্মপরিবেশ সংকট তুলে ধরেন। আলোচনার এক পর্যায়ে পঞ্চগড়ের সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় জানানো হয়,খুব শিগগিরই নতুন নামে, আধুনিক কাঠামোয় এবং সর্বোচ্চ সদস্যসংখ্যার সমন্বয়ে পঞ্চগড়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জেলার বৃহত্তম প্রেসক্লাব।সাংবাদিক নেতারা বলেন, নতুন এই প্রেসক্লাব সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং বঞ্চিত ও বৈষম্যের শিকার সংবাদকর্মীদের পাশে অবস্থান করবে। একই সঙ্গে মুক্ত গণমাধ্যমের চেতনাকে ধারণ করে সত্য ও জনস্বার্থের পক্ষে নির্ভীক ভূমিকা পালন করবে।—জনগণের উদ্দেশে সাংবাদিকদের ঘোষণাসভায় উপস্থিত সাংবাদিকরা জনস্বার্থে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, এলাকাভিত্তিক যেকোনো অনিয়ম ও দুর্নীতির তথ্য সাংবাদিকদের জানাতে হবে, যা যাচাই–বাছাই করে প্রকাশ করা হবে।জনগণের যে সমস্যাগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে—• দুর্নীতি• প্রতারণা• সেবা না পাওয়া• ঘুষ ছাড়া কাজ না হওয়া• রাস্তাঘাটের বেহাল অবস্থা• চিকিৎসা সেবার সংকট• প্রশাসনের উদাসীনতা• যে কোনো জনদুর্ভোগসাংবাদিকরা বলেন, প্রাপ্ত অভিযোগ প্রমাণিত হলে তা অনুসন্ধান করে সংবাদ আকারে প্রকাশ করা হবে এবং চাইলে অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।—সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন এই উদ্যোগ পঞ্চগড়ের গণমাধ্যম অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
