বেলকুচিতে ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 hours ago

আল আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে চলতি মৌসুমে তিল, পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর। কৃষি বিভাগ জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৬৫০ জন কৃষককে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, সাবেক যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, আহ্বায়ক শামীম সরকার এবং সদস্য সচিব আলম প্রমানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতেই এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। তিনি কৃষকদের সঠিক সময়ে এসব কৃষি উপকরণ কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

  • আমিরুল ইসলাম খান আলিম
  • কৃষি প্রণোদনা
  • বেলকুচি
  • সার ও বীজ বিতরণ
  • সিরাজগঞ্জ