
আল আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাড়ামাসী-জিধুরী জোয়াদান্নেছা সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেলকুচি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব ছাইদুল ইসলাম। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বয়ে আনতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিচারপতি মোজাম্মেল হক এবং সাবেক সংসদ সদস্যের কন্যা জেবুন্নেছা মুনমুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব বনি আমিন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক। এছাড়াও সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, আকিজ এগ্রো ফুডের সিইও এটিএম হাবিব উল্লাহ এবং পূর্বানী গ্রুপের ডিজিএম আব্দুর রহিম এবাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। পরিশেষে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
