বিএনপি নেতাকে প্রকাশ্যে গু*লি করে হ*ত্যা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

পাবনা প্রতিনিধি.

পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে বিরু মোল্লা (৬৫) নামে এক স্থানীয় বিএনপি নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।নিহত বিরু মোল্লা ওই এলাকার মৃত আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ঘটনার বিবরণ ও স্বজনদের দাবি নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরু মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই জহুরুল মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহতের ছেলে রাজিব মোল্লা অভিযোগ করেন, জহুরুল মোল্লা তাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। গত মঙ্গলবার রাতে জহুরুল চরের জমি থেকে মাটি কেটে বিক্রি করা শুরু করলে পরিস্থিতি ঘোলাটে হয়।বুধবার সকালে বিরু মোল্লা ও তার ছেলে রাজিব বিষয়টি নিয়ে কথা বলতে জহুরুল মোল্লার বাড়িতে যান। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে জহুরুল ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে বিরু মোল্লা প্রাণ হারান। ঘটনার পর থেকে অভিযুক্ত জহুরুল মোল্লা পলাতক রয়েছেন।পুলিশের বক্তব্য ঘটনার খবর পেয়ে দ্রুত ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, “গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের মৃত্যুর সংবাদ পাওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।নিহত বিরু মোল্লার ছেলে রাজিব মোল্লা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের দ্রুত গ্রেফতার দাবি করেছেন। এদিকে, প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।