বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago
বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগ নেতা গ্রেপ্তার

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিস্ফোরক এবং দ্রুত বিচার আইনের মামলায় যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—জয়কালীপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫), মো. শাকিরুজ্জামান শাকির (৩৫), নাজিম উদ্দিন (৩৫) এবং খাইরুল ইসলাম (৩২)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছেন এবং বাকিরা সংগঠনের সদস্য।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বাঞ্ছারামপুর
  • ব্রাহ্মণবাড়িয়া
  • যুবলীগ নেতা গ্রেপ্তার