বাংলাদেশ উন্নতি করেছে, তীব্র লড়াই হবে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ এখন উন্নত হয়েছে তাই তাদের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ভারতীয় গোলরক্ষক গুরুপ্রীত সিং সিন্ধু।ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী আর কানাড়ায় খেলায় সামিত সোমের মতো ফুটবলার বাংলাদেশ দলে যোগ দেওয়ায় দলটা বেশ উন্নত হয়েছে। বিদেশি ফুটবলারদের সাথে তাল মিলিয়ে দেশি ফুটবলাররাও পারফরম্যান্স করে যাচ্ছে নিয়মিত । তাইতো বাংলাদেশ ফুটবল এখন হয়েছে আরো উন্নত । বিষয়টি এড়িয়ে যায়নি এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক গুরুপ্রীত সিং সিন্ধু। তাইতো আসন্ন ম্যাচ নিয়ে নিয়ে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাংলাদেশ আগের চেয়ে বেশ উন্নত তাদের বিপক্ষে খেলাটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।বাংলাদেশ দলের উন্নতির বিষয়ে এই গোলকিপার বলেন, ‘এখানে খেলা সবসময়ই কঠিন। বাংলাদেশ এখন অনেক উন্নতি করেছে, অবকাঠামোও ভালো।’সান্ধু জানালেন, দুই দেশের ম্যাচ সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ‘প্রতিবেশী হওয়ায় বাংলাদেশ সবসময়ই আমাদের বিপক্ষে ভালো করতে চায়। ভারত-বাংলাদেশ ম্যাচ সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচটা সুন্দর নাও হতে পারে, অগোছালোও হতে পারে। কিন্তু মানসিকভাবে ও শারীরিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে।’আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুইদল। এর আগে গত মার্চে শিলংয়ে এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ-ভারতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।