
বরগুনা প্রতিনিধি
জেলাধীন বেতাগী উপজেলার গড়িয়াবুনিয়া বাজার যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ শেষ সেপ্টেম্বর রোজ: বৃহস্পতিবার বাদ মাগরিব গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লী ও যুব সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলের সভাপতি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব সাবেক খতিব গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আবু হানিফ প্রভাষক বিবিচিনি স্কুল এন্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নেছারী সাহেব সহকারী শিক্ষক বেতাগী সালেহীয়া আলিম মাদ্রাসা। বক্তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনাদর্শ, চরিত্র ও বিশ্ব মানবতার প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। মাহফিল শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।গড়িয়াবুনিয়া বাজার যুব সমাজ প্রতিবছরই ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করে থাকে।
