ফিফা আরব কাপের ট্রফি জিতলো মরক্কো

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

স্পোর্টস ডেস্ক

আরব ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রেখে নতুন এক সাফল্যের মুকুট পরল মরক্কো। কাতার বিশ্বকাপের সেই অদম্য মরক্কো যেন আবারও ফিরে এলো চেনা মাঠে। দোহার আইকনিক লুসাইল স্টেডিয়ামে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফিফা আরব কাপের ফাইনালে জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ‘অ্যাটলাস লায়ন্স’ খ্যাত মরক্কো।মাঠে উত্তেজনার লড়াই ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধেই উসামা তান্নানের গোলে লিড নেয় মরক্কো। তবে প্রথমবারের মতো ফাইনালে ওঠা জর্ডান দমে যায়নি। বিরতির পর ৪৮তম মিনিটে আলী ওলোয়ানের চমৎকার হেডে সমতায় ফেরে তারা। এরপর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জর্ডান ম্যাচে লিড নিলে মরক্কোর ওপর চাপ বেড়ে যায়।হামেদ আল্লাহর ম্যাজিক ম্যাচ যখন জর্ডানের দিকে ঝুঁকে ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন আব্দেররাজ্জাক হামেদ আল্লাহ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে (৮৮ মিনিটে) অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে আবারও নিজের জাত চেনান হামেদ আল্লাহ। তার দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে মরক্কানরা।ঐতিহাসিক অর্জন ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে প্রথম কোনো আফ্রিকান ও আরব দেশ হিসেবে ইতিহাস গড়েছিল মরক্কো। ঠিক তিন বছর পর সেই কাতারের মাটিতেই আবারও বড় কোনো শিরোপা জিতল তারা। আসন্ন ‘আফ্রিকা নেশনস কাপ’-এর আগে এই জয় মরক্কোর জন্য এক বিশাল আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে।অন্যদিকে, শিরোপা না জিতলেও পুরো টুর্নামেন্টে জর্ডানের পারফরম্যান্স ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে। অভিজ্ঞতার অভাবে তীরে এসে তরী ডুবলেও মরক্কোর মতো শক্তিশালী দলকে তারা কাঁপিয়ে দিয়েছিল।