প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজনের বাড়ি পটুয়াখালী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহভাজন যুবকের পরিচয় ও ঠিকানা শনাক্ত করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সন্দেহভাজন ওই যুবকের নাম ফয়সাল করিম মাসুদ, ডাকনাম রাহুল। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।পুলিশ সূত্রে জানা যায়, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজসংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির। তিনি বর্তমানে ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটির ৯ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় বসবাস করতেন। এছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।এদিকে, সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্ট–সংক্রান্ত কিছু তথ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের সত্যতা ও বিষয়বস্তু নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার পর সন্দেহভাজনের পরিচয় ও বাড়ির ঠিকানা বাউফল এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। তবে পুরো ঘটনার তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।