নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 hours ago

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের সদরদপ্তরকেও এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আইআরজিসি জানায়, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদরদপ্তরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বিপ্লবী গার্ড আরও উল্লেখ করেছে যে, নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনীর প্রধানের সদরদপ্তরে এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলার ফলে ইসরায়েলি প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বড় ধরনের আঘাত হানা হয়েছে বলে দাবি করছে ইরান।

  • আইআরজিসি
  • ইরান
  • ইসরায়েল
  • ক্ষেপণাস্ত্র হামলা
  • খাইবার ক্ষেপণাস্ত্র
  • বেনিয়ামিন নেতানিয়াহু