
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ভলাকুট বাজার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। তিনি তার বক্তব্যে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি তৃণমূলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ। এছাড়া সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চেয়ারম্যান এবং চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব খানসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হুদা সুমন, সদস্য সচিব নজরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পনি চৌধুরী। উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দও এতে অংশগ্রহণ করেন। বক্তারা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম. এ. হান্নানকে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
