নাসিরনগরে বিএনপির বিশাল জনসভা: ধানের শীষকে বিজয়ী করার ডাক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে গোকর্ণ ইউনিয়নের চৌয়ারকুড়ি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই সভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ও ‘আমার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবু কালাম আজাদ। এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন সম্ভব নয়। জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক আবদুল্লাহ নিউটন এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। গোকর্ণ ও পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান এবং তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই জনসভাকে সফল করে তোলেন।

  • এম. এ. হান্নান
  • নাসিরনগর
  • নির্বাচনী জনসভা
  • বিএনপি