
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার ভিন্ন ভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।শফিকুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করার জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।স্থানীয় নেতাকর্মীরাও তার সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন।
