নাসিরনগরে প্রশাসনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 5 months ago

নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌর মন্দির সংলগ্ন এলাকায় মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।অভিযানে জব্দকৃত চালের মধ্যে রয়েছে—১০০টি ৫০ কেজি ওজনের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা। এছাড়াও ১৫০টি খালি বস্তা, একটি ওজন মাপার যন্ত্র ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়েছে।এ ঘটনায় আশুরাইল গ্রামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০) নামের দুজনকে আটক করা হয়েছে। তবে দোকানের মালিক মোতাহার মিয়া পলাতক রয়েছেন বলে জানা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, উদ্ধারকৃত চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির। এগুলো উপজেলা কার্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • নাসিরনগরে প্রশাসনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ