নাসিরনগরে এনসিপি নেতা আসাদ খোকনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে, সাময়িক অব্যাহতি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

 দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য আসাদ খোকনকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আসাদ খোকনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।উল্লেখ্য, গত ১৯ অক্টোবর নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজকে কেন্দ্র করে আসাদ খোকনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমিদস্যুতা ও হামলার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন।