
স্টাফ রিপোর্টার
দৈনিক জাগ্রত মাতৃভূমির সম্পাদক শেখ রায়হান চৌধুরীকে বীজ উপহার প্রদান করেছেন ছাদ বাগান গ্রুপের এডমিন এবং দৈনিক জাগ্রত মাতৃভূমির ধর্ম বিষয়ক উপদেষ্টা কাজী এনাম। তিনি একই সঙ্গে ইসলামী বিষয়ক লেখক, মাওলানা ও ছাদবাগান বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য পরিচিত।জানা যায়, সম্প্রতি এক আলোচনা সভায় অংশ নেন সম্পাদক শেখ রায়হান চৌধুরী ও কাজী এনাম। সভার এক পর্যায়ে সৌজন্য সাক্ষাতে কাজী এনাম সম্পাদককে বিভিন্ন প্রজাতির ছাদবাগান–উপযোগী চারা বীজ উপহার দেন। তার এই উপহার ছিল সৌহার্দ্য, অনুপ্রেরণা ও সবুজ উদ্যোগের প্রতীকস্বরূপ।কাজী এনাম পরিচালিত জনপ্রিয় ফেসবুক গ্রুপ “ছাদ বাগান” নগরবাসীর মধ্যে ছাদবাগান চর্চা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নিয়মিত মানুষকে ছাদে শাকসবজি ও বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে উৎসাহিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন। তার উদ্যোগে অনেকেই শহরে নিজস্ব সবুজ পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ হয়েছেন।উপহার পেয়ে সম্পাদক শেখ রায়হান চৌধুরী বলেন,“কাজী এনাম ভাই মানুষের মাঝে সবুজ চেতনা ছড়িয়ে দিচ্ছেন। তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপহার হিসেবে পাওয়া বীজ আমার কাছে বিশেষ মূল্য রাখে।”অন্যদিকে কাজী এনাম বলেন,“ছাদবাগান শুধু সৌন্দর্য নয়, এটি স্বাস্থ্য, পরিবেশ ও পরিবারের নিরাপদ খাদ্যের উৎস। সবাইকে ছাদবাগান করতে উদ্বুদ্ধ করাই আমার লক্ষ্য।”সভায় উপস্থিত সাংবাদিকেরা এ ধরনের সবুজ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও সম্প্রসারণের অভিপ্রায় ব্যক্ত করা হয়।
