
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম খালেদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জীবন চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বশির চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, গোর্কণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ফান্দাউকের সভাপতি শফিকুল ইসলাম, হরিপুর ইউনিয়নের সভাপতি হাজী তিতন আলী, সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া, কুন্ডা ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল, গুণিয়াউক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট লিটনউ পজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সোহাগ, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, যুগ্ম-আহবায়ক শরীফ ভূইয়া, কলেজ শাখার সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, সদর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফ, জিয়া সাইবার ফোর্স এর সাংগঠনিক সম্পাদক ইয়াছিন চৌধুরী প্রমুখ।এ ছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। ধর্মীয় উৎসবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
