
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পাওনাদার পরিবার। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। এর আগে গত শনিবার (৪ এপ্রিল) উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন-এর পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পলিরচর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে ফজলুর রহমানকে সৌদি আরব পাঠানোর কথা বলে একই গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে ধন মিয়া ৩ লাখ ২০ হাজার টাকা নেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে বিদেশ পাঠানোর কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।ভুক্তভোগীদের দাবি, ঘটনার দিন বিকেল ৩টার দিকে ফজলুর রহমানের বড় ভাই শালিক মিয়া পাওনা টাকা চাইতে গেলে ধন মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শালিক মিয়া গুরুতর আহত হন। তার চিৎকার
