
মুহাম্মদ এরশাদুল ইসলাম
দক্ষিণ বঙ্গের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৈতা দরবার শরীফের বড় হুজুর, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নুর মোহাম্মদ খান ছাহেব হুজুর (রহ.) ইন্তেকাল করেছেন।গত রাত ১টা ২৫ মিনিটে রাজধানী ঢাকার কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বিশিষ্ট এ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তাঁর ইন্তেকালের খবরে ধর্মীয় অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দরবারের মুরিদ, অনুসারী ও স্থানীয় জনগণের মাঝে চলছে শোকাবহ পরিবেশ।হুজুরের জানাজা আজ বিকেল ৪টা ১৫ মিনিটে চৈতা দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফনে হাজারো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।মহান আল্লাহ তায়ালা মরহুম হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন—এই দোয়া সকলের।
