
মুহাম্মদ এরশাদুল ইসলাম, বরগুনা প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ২৯ শেষ ডিসেম্বর (সোমবার) সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আমানুল্লাহ আমান।
সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ছাত্ররাজনীতির ভূমিকা, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ছাত্রদল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকেছে এবং আগামীতেও দেশের মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বরগুনার এই কৃতি সন্তান কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জেলার সুনাম বৃদ্ধি করছেন বলে স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন। সাক্ষাৎটি ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করেছে বলেও তারা জানান।
