টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ৭ই ফেব্রুয়ারি!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 months ago

আকাশ দাশ সৈকত

আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর।

ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেইটা আগে থেকে নিশ্চিত ছিলো। তবে আয়োজক দেশের নাম জানা গেলেও এতোদিন জানা যায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সঠিক দিনক্ষণ। তবে এইবার ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো নিজেদের প্রতিবেদনে জানিয়েছে , আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে ছেলেদের কুড়ি ওভারে বিশ্বকাপ। জানা গেছে, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট”

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে গত বিশ্বকাপের মতো। যেখানে অংশ নেওয়া ২০ দল খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। ভারতের অন্তত পাঁচটি ভেন্যু এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ফাইনাল আয়োজনের জন্য নির্ধারিত হয়েছে ভারতের আহমেদাবাদ অথবা শ্রীলঙ্কার কলম্বো। তবে পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোয়।

এইদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্বাগতিক ভারত এবং শ্রীলঙ্কাসহ ১৫টি দেশ জায়গা নিশ্চিত করেছে। বাকি ৫টি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব খেলে। তবে এরই মাঝে চমক দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি।