চোটে এঞ্জো! খেলা হচ্ছে না পরবর্তী ম্যাচ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 4 months ago

আকাশ দাশ সৈকত

চোটের কারণে আর্জেন্টিনার পরবর্তী মাযাচের স্কোয়াড থেকে ছিটকে গেলেন চেলসির তারকা মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেস ।ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা । তবে সেই জয়ের উদযাপন বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি দলটির তারকা মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেস । মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন এঞ্জো। আর্জেন্টিনার ১–০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ম্যাচ শেষে জানা যায়, হাঁটুর অস্বস্তি অনুভব করছেন তিনি। ছিটকে গেছেন আগামী বুধবার পুয়ের্তো রিকোর ম্যাচ থেকে।এইদিকে চোট কতটা গুরুতর সেই বিষয়ে এখনো কিছু জানা না গেলেও ধারণা করা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের আন্তর্জাতিক বিরতির আগে চোট কাটিয়ে ফিট হয়ে চেলসির ডাগআউটে যোগ দিবেন ২৪ বছর বয়সি এই তারকা মিডফিল্ডার ।