চর্চাগৃহ সংসদের আয়োজনে হৃদয়ে ফিলিস্তিন অনুষ্ঠান অনুষ্ঠিত ।

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 5 months ago

পাবনা জেলা প্রতিনিধি

পাবনায় চর্চাগৃহ সাহিত্য সংসদের আয়োজনে ১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক চত্ত্বরে (সাবেক ঘোড়াস্ট্যান্ড) ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের শিশুসহ নির্বিচারে গণহত্যা, লাগাতার ধ্বংসযজ্ঞ ও স্থায়ী উদ্বাস্তু করার প্রতিবাদে বিপ্লবী সন্ধ্যা “হৃদয়ে ফিলিস্তিন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি,গণসংগীত ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর্চাগৃহ সাহিত্য সংসদের সভাপতি কথাসাহিত্যিক মোখলেস মুকুল, সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নোঙর এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ হাসানুজ্জামান, সাপ্তাহিক বাঁশপত্র’র বার্তা সম্পাদক ও উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, কবি, গীতিকার ও শিক্ষাবিদ অধ্যক্ষ এনামুল হক টগর, কবি লতিফ জোয়ার্দার, কবি জুলফিকার কবিরাজ, কবি শফিক লিটন, কবি নজরুল ইসলাম মুকুল।কবিতা আবৃত্তি করেন কবি নুরুল ইসলাম বাবুল,মরিয়ম বেলারুশী, জাহিদ সুবহান, সৈয়দা সোনিয়া খাতুন, আসাদুজ্জামান মামুন, রেজাউল হাসনাত প্রমুখ। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শফিক উদ্দিন আহমেদ, যাযাবর জিয়া,নমিতা রায়,লিটন গাইন ও অন্যান্য শিল্পীবৃন্দ।অনুষ্ঠান টি দর্শক নন্দিত ও প্রশংসনীয় ছিলো, বক্তাগণ ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বোরচিত হত্যাযজ্ঞ ও যুদ্ধের প্রতি ঘৃণা প্রকাশ করেন এবং জাতিসংঘ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে সহযোগিতা ও মদদ দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেন এবং যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন ঘোষণার দাবী জানান।