চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago
চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ফলাফলপত্র তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ফলাফল ঘোষণা শেষে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী পরবর্তী আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কঠোর শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে মেয়েদের শিক্ষার কোনো বিকল্প নেই। মেয়েদের এই শিক্ষাগত অগ্রগতি দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

  • চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়
  • নারী শিক্ষা
  • ফলাফল ঘোষণা ২০২৫
  • বার্ষিক পরীক্ষার ফলাফল
  • বেলকুচি সংবাদ
  • রওশনারা খাতুন
  • সিরাজগঞ্জ শিক্ষা সংবাদ