গোপালগঞ্জে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি নবাগত জেলা প্রশাসকের

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 4 months ago

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।বুধবার সকাল সোয়া ১০ টার সময় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলী ও সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমানের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, মোঃ কামরুল ইসলাম, সুবর্না ইলেক্ট্র: মালিক মোঃ মনিরুল ইসলাম মনির, জিয়াউদ্দিন, মোঃ নেয়ামত, চৌধুরী শাহিনুর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়ের তথ্য সাংবাদিকদের জানায়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, গোপালগঞ্জ নতুন নতুন শিল্প কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য আমরা নবাগত জেলা প্রশাসকের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করি। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যর প্রসার সম্পর্কে সম্ভাবনাময় বেশ কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। জেলার অর্থনীতি চাকা সচল রাখা ও জাতীয় অর্থনীতিতে গোপালগঞ্জের অবদান আরো গতিশীল করতে আমরা নবাগত জেলা প্রশাসকের কাছে কিছু প্রাথমিক প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ধৈর্যের সাথে আমাদের কথা শুনেছেন এবং সমস্যা সমাধান করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সহযোগিতার হাত প্রসার করার প্রতিশ্রুতি দিয়েছেন।