গড়িয়াবুনিয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আজিমুশশান মাহফিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলার বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী গড়িয়াবুনিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৮ ঘটিকায় জশনে জুলুস (আনন্দ মিছিল) বের করা হবে। পরে দরবার শরীফ প্রাঙ্গণে বাদ মাগরিব থেকে শুরু হবে ওয়াজ মাহফিল। এ সময় দেশবরেণ্য আলেম-ওলামা ও ইসলামপ্রেমী জনসাধারণ অংশ নেবেন।

গড়িয়াবুনিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা আ.ফ.ম. খালিদ সাইফুল্লাহ আমিনী মাহফিল পরিচালনা করবেন।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন,

“পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মুসলিম উম্মাহর জন্য খুশির দিন। আমরা ধর্মপ্রাণ সকল মুসলমানকে এ মাহফিলে উপস্থিত থেকে নবি করিম (দ:) এর প্রেম ও শিক্ষাকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানাই।”

এ উপলক্ষে দেশ-বিদেশের সকল ভক্ত-আশেকান ও মুসলিম জনতাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।