জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে ২ কলেজের নাম পরিবর্তন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 22 hours ago

দেশের চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি কলেজের নামকরণ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজধানীর মিরপুরের ‘পল্লবী মহিলা ডিগ্রি কলেজ’-এর নতুন নাম করা হয়েছে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’। এছাড়া ফেনীর ‘ফুলগাজী মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’

অন্য দুটি কলেজের মধ্যে টাঙ্গাইলের ‘বাসাইল ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’ এবং রাজশাহীর বাগমারা উপজেলার ‘সালেহা-ইমারত ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘সাঁকোয়া কলেজ’ রাখা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এখন থেকে দাপ্তরিক ও একাডেমিক সকল কাজে এই নতুন নামগুলোই ব্যবহৃত হবে।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেগম খালেদা জিয়া মহিলা কলেজ
  • শহীদ জিয়া মহিলা কলেজ