
ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
“যে সাহিত্য জাতিকে জাগায়, সেই সাহিত্যই যুগের আসল দর্পণ।”
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত। তিনি ছিলেন শোষিত-বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আলোকবর্তিকা। ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা সাম্যবাদী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার মজবুত ভিত্তি।
আজ (বুধবার) সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডাঃ ইরান বলেন, নজরুলের সাহিত্য, সংগীত, গান, গজল, নাটক ও প্রবন্ধ আমাদের সুস্থ সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং মুসলিম জাতিসত্তার বিকাশে অবিস্মরণীয় অবদান রেখেছে। তাঁর কবিতা ও গানে মানবতার জন্য প্রেম, দয়া, মায়া ও ভালোবাসার আবেদন ফুটে উঠেছে। নতুন প্রজন্মকে নজরুলকে নতুনভাবে জানতে ও তাঁর রচনাবলীকে বিশ্বব্যাপী মর্যাদায় তুলে ধরতে হবে।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি এস. সোহেল মাহমুদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, সদস্য এনামুল হক আকন্দ, মোঃ আলমগীর, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ রেদোয়ান আহমেদ, মোঃ রেদোয়ান সাকিব, ঢাকা মহানগর আহ্বায়ক রায়হান উদ্দিন সনি, সদস্য পারভেজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
