আর,এম,পি অভিযানে গ্রেপ্তার ১২ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 5 months ago

রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: আলামিন (২৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।