আগামী দিনের রাজনীতি মোকাবিলায় প্রাজ্ঞতা ও ঐক্যের আহ্বান: মো. তাহের

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিনিধি.

বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে সকল দলের মধ্যে আরও বেশি দূরদর্শিতা ও পারস্পরিক ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. তাহের।সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। উল্লেখ্য, গত সপ্তাহে একই হাসপাতালে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) পরানো হয়।তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মো. তাহের বলেন, “খালেদা জিয়া কেবল কোনো একটি রাজনৈতিক দলের নন; তিনি একজন দেশপ্রেমিক ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে পুরো জাতির সম্পদ।”তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রাজ্ঞতা, সহনশীলতা এবং ঐক্যবদ্ধ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।