প্রতিদিন এই ৪টি কাজ করলে ফেসবুকে ১০ গুণ ফলোয়ার বাড়বে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 days ago

অনলাইন ডেস্ক

ফেসবুক পেজ বা আইডিতে ফলোয়ার বাড়ানো এখন অনেকেরই মূল লক্ষ্য। কিন্তু নিয়মিত কন্টেন্ট পোস্ট করেও অনেকে কাঙ্ক্ষিত ফলোয়ার পান না। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করলে ফলোয়ার বৃদ্ধির হার বর্তমানের তুলনায় কয়েকগুণ বেড়ে যেতে পারে।

ফেসবুকে দ্রুত ফলোয়ার বাড়ানোর ৪টি কার্যকরী ধাপ নিচে দেওয়া হলো:

১. টপ পারফর্মিং কন্টেন্ট বাছাই: আপনার ফেসবুক পেজের ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’ থেকে ‘কন্টেন্ট লাইব্রেরি’ অপশনে যান। সেখানে গত ২৮ বা ৯০ দিনের মধ্যে যেসব পোস্ট সর্বোচ্চ রিচ বা এঙ্গেজমেন্ট পেয়েছে, সেগুলো শনাক্ত করুন। এরপর সেই ধাঁচের পোস্ট নিয়মিত করলে দর্শকের আগ্রহ বজায় থাকবে এবং দ্রুত নতুন ফলোয়ার আসবে।

২. ইউজারদের ইনভাইট করা: আপনার পোস্টে যারা লাইক বা রিঅ্যাক্ট করেছেন, তাদের ফলোয়ার বানানোর এটি সেরা সুযোগ। ‘এঙ্গেজমেন্ট’ ট্যাবের ‘পিপল টু ইনভাইট’ অপশনে গিয়ে তাদের ইনভাইট পাঠান। মেটা বিজনেস সুইটের মাধ্যমে কম্পিউটার থেকে একসঙ্গে ১,০০০ জন পর্যন্ত ইনভাইট করা যায়। নিয়মিত ১০০-৫০০ জনকেও ইনভাইট করলে মাসে বিপুল পরিমাণ নতুন ফলোয়ার যোগ হবে।

৩. উইকলি চ্যালেঞ্জ পূরণ করা: প্রফেশনাল ড্যাশবোর্ডের ‘প্রগ্রেস অ্যান্ড এচিভমেন্ট’ সেকশনে গিয়ে ফেসবুকের দেওয়া সাপ্তাহিক লক্ষ্যগুলো পূরণ করুন। যেমন নির্দিষ্ট সংখ্যক পাবলিক পোস্ট বা রিলস তৈরি করা। এসব চ্যালেঞ্জ পূর্ণ করলে ফেসবুক আপনার পেজের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা বাড়িয়ে দেয়।

৪. কমেন্টের রিপ্লাই দেওয়া: এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য দর্শকদের কমেন্টে রিঅ্যাক্ট ও রিপ্লাই দেওয়ার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি মানুষের সাথে সরাসরি কথা বলবেন, ফেসবুকের অ্যালগরিদম আপনার পোস্ট তত বেশি নতুন মানুষের কাছে পৌঁছে দেবে। এতে ভিউ ও ফলোয়ার দুটোই বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, এই চারটি ধাপ প্রতিদিন নিয়ম মেনে অনুসরণ করলে আপনার পেজের গ্রোথ অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে।

  • ফেসবুক টিপস
  • ফেসবুক পেজ গ্রোথ
  • ফেসবুক ফলোয়ার
  • ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায়
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং