কক্সবাজার পুলিশ ও বিজিবি’র  পৃথকঅভিযানে ১১ কোটি  ৯০ লাখ  টাকা মূল্যের ৩ লাখ ৮০ হাজার ইয়া’বা উদ্ধার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার উখিয়ার পালংখালী ফারিরবিল সীমান্ত দিয়ে দুজন চোরাকারবারি মিয়ানমার থেকে বাংলাদেশে আনছিলো মরণ নেশা ইয়াবার বিশাল চালান।গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিজিবির টহল দল। এসময়বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।বিজিবি জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ২.৫ কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে। কিছুক্ষণ পর মায়ানমার হতে ২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৩টি কালো ব্যাগের ভেতরে ৩৬ কাট অর্থাৎ ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেও আটক করা সম্ভব হয়নি। অপরদিকে ২৭/১১/২০২৫ ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ চকরিয়া থানাধীন  ডুলাহাজারা ইউপিস্থ রিংভং এলাকায় চেক পোস্ট ডিউটি করাকালীন সময় Toyota Noah গাড়ি তল্লাশী করাকালে ধৃত আসামীঃ- ১। মোঃ জসিম হাওলাদার(৩৯), পিতা- সফি হাওলাদার, মাতা- রাহেলা বেগম, সাং- সলিমপুর, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালীকে ১। ২০০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ২। একটি Toyota Noah গাড়ি, ৩। একটি ভিভো স্মার্ট ফোন সহ গ্রেফতার করিয়া উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেনজসীম উদ্দিন আরও জানান- পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।###