
ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে গত ২৮ অক্টোবর, সোমবার সকাল ১১টায় নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি নাসিরনগর সরকারি কলেজের নিকটস্থ চেয়ারম্যান মার্কেটের সামনে গিয়ে সমাপ্ত হয়। র্যালি শেষে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাসিরনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী ও সদর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফ-এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এবং (ব্রাহ্মণবাড়িয়া-১) নাসিরনগর আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এমএ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আজমু মেম্বার, প্রচার সম্পাদক আলী আজগর, সদর বিএনপির সভাপতি আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, কুন্ডা বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল এবং সহ-দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইয়াছিন পাঠান, তৌহিদ আহমেদ, আব্দুল হান্নান; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এমএ বাক্কি, ইকবাল হোসেন; উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সোহাগ, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম ভূইয়া, আল আমিন পাঠান, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি; এবং শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া প্রমুখ।
বক্তারা তাঁদের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা জোর দিয়ে বলেন যে, নাসিরনগর উপজেলা যুবদল বর্তমানে সুসংগঠিত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল নেতা-কর্মীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি এমএ হান্নান তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অপশাসনের বিরুদ্ধে আমরা বিগত সতেরো বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও সকলকে সতর্ক থাকার আহ্বান জানান, যারা বিদেশে বসে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে।”
অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ একাধিক মিছিল এসে কর্মসূচিতে যোগদান করে, যার ফলে পুরো এলাকাটি একটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
