“একসাথ দুনো কো নাহ বিগড়াও”

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 15 hours ago
ছবি: মুফতী মোহাম্মদ এনামুল হাসান

মুফতী মোহাম্মদ এনামুল হাসান

সদ্য সমাপ্ত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব আর পরবর্তী অবস্থা কিন্তু এক নয়। নির্বাচন পূর্ব যে অবস্থা ছিলো সে হিসাবকে ধরে নিয়ে নির্বাচন পরবর্তী অবস্থাকে এক করে দেখা ও ভাবা চরম রাজনৈতিক অদূরদর্শীতা হবে।

বাংলাদেশে সময়ে সময়ে কিছু বিশেষ অবস্থার সৃষ্টি হয়, বা সৃষ্টি করানো হয়ে থাকে। সেই বিশেষ অবস্থার প্রভাব গড়পড়তায় ২ বছরের বেশি স্থায়ী হয় না।

এখন একটা রাজনৈতিক সরকার গঠিত হবে দেশে, তাই গত দু’বছরের আবেগ আর হটকারিতা এখনো যদি কেউ চলমান রাখতে চায় তবে তা হবে আত্মঘাতী।

বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে অত্যন্ত সচেতনতার সাথে পা ফেলতে হবে।
পরিনতি কি হতে পারে তা কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেখা হয়ে গেছে। এই ভয় টা ই আমি করতাম, আর এজন্য ডিসেম্বর / জানুয়ারী জুড়ে আমার প্রায় সবগুলো পোস্ট ই আমার রাজনৈতিক ক্ষুদ্র পরিসর থেকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র।

এখন যেহেতু একটা রাজনৈতিক সরকার শপথ নিবে, তাই গত দু’বছরের অরাজনৈতিক সরকারের সময়ে যে পরিস্থিতি ছিল সে অনুযায়ী নিজেদেরকে সে সময়ের মতো এখন ও অন্যকিছু ভেবে ফেলা অনুচিত। অনেক কিছু ই ঘটবে, পরিবর্তন হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নস্যাৎ করে যারা নিজেদের স্বার্থ বাস্তবায়নে ইসলামপন্থীদের উস্কে দেবার ষড়যন্ত্র করবে তাদের সম্পর্কে বিশেষ করে কওমী ভিত্তিক ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের গভীর সচেতন থাকা ই শ্রেয়। মনে রাখতে হবে, ইসলামী রাজনৈতিক দলগুলোর প্রধানত শক্তি হচ্ছে মাদরাসা, মসজিদ।

তাই দেশে অন্যদের বলির পাঠা হয়ে মাদরাসা মসজিদ ও ছাত্রদের অনিরাপদ করে রাখা রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক চর্চা হবে না।

কাধে বন্দুক রেখে যাদের ফায়দা নেওয়ার নিয়ে গেছে, এখন অন্তত মুনাফা আদায় করতে গিয়ে পুজি হারাবেন না।

কারণ আগামী বছরখানেক যে রাজনীতি দেশটাতে হবে তা কেউ কল্পনা ও হয়তো করতে পারবে না। গত ১/২ বছরের রাজনীতি থেকে সম্পূর্ণ ডিফারেন্স একটা রাজনীতি হবে।

অতি আবেগ অনেক সময় অস্তিত্ব বিনাশ করে দেয়।

এখন যা রাজনীতি হবে তা পুরোটা ই হবে ভূরাজনৈতিক প্ল্যানের অংশ বাস্তবায়নের।
তাই বুদ্ধিমানের কাজ হবে ” একসাথ দুনো কো নাহ বিগড়াও” র’ নীতিতে চলা।