

ফেব্রুয়ারি মাস মানেই যেন ভালোবাসার মাস। আজ ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ বা গোলাপ দিবসের মধ্য দিয়ে শুরু হলো কাঙ্ক্ষিত ‘ভ্যালেন্টাইনস উইক’। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পর্যন্ত টানা সাতদিন ধরে চলবে প্রেমের এই বিশেষ সপ্তাহ।
ভালোবাসার এই সপ্তাহে প্রতিটি দিনের রয়েছে আলাদা গুরুত্ব। চলুন জেনে নেওয়া যাক ভ্যালেন্টাইন সপ্তাহের ক্যালেন্ডার:
১. ৭ ফেব্রুয়ারি (রোজ ডে): আজ গোলাপ দিবস। প্রিয়জনকে একগুচ্ছ লাল গোলাপ দিয়ে ভালোবাসার প্রকাশ জানানোর দিন আজ। শুধু লাল নয়, হলুদ বা গোলাপি গোলাপ দিয়েও বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ করা যায়। ২. ৮ ফেব্রুয়ারি (প্রপোজ ডে): মনের মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়া বা সারাজীবনের জন্য পাশে পাওয়ার কথা জানানোর দিন এটি। ৩. ৯ ফেব্রুয়ারি (চকলেট ডে): মিষ্টি সম্পর্কে আরও একটু মিষ্টি যোগ করতে এদিন প্রিয়জনকে পছন্দের চকলেট উপহার দেওয়া হয়। ৪. ১০ ফেব্রুয়ারি (টেডি ডে): কিউট ও সফট টেডি বিয়ার উপহার দিয়ে সঙ্গীর মন জয় করার দিন। ৫. ১১ ফেব্রুয়ারি (প্রমিস ডে): সম্পর্কের বাঁধন শক্ত করতে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার দিন এটি। ৬. ১২ ফেব্রুয়ারি (হাগ ডে): আলিঙ্গনের মাধ্যমে একে অপরের প্রতি ভরসা ও ভালোবাসা প্রকাশের দিন। ৭. ১৩ ফেব্রুয়ারি (কিস ডে): ভালোবাসার অন্যতম গভীর বহিঃপ্রকাশ হলো চুম্বন। এই দিনটি সেই অনুভূতির জন্যই উৎসর্গ করা। ৮. ১৪ ফেব্রুয়ারি (ভ্যালেন্টাইনস ডে): সপ্তাহের শেষ দিন এবং মূল আকর্ষণ। সারাদিন প্রিয় মানুষের সান্নিধ্যে ভালোবাসা উদযাপনের দিন।