

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ এপ্রিল) প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।
সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তিতাস বার্তার সম্পাদক এম এ মতিন সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সানাউল হক। ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে এক মিলনমেলায় পরিণত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্স ভিশনের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাদেকুল ইসলাম এবং গুণিজন পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মুহাম্মদ খবির উদ্দীন, কমরেড নজরুল ইসলাম, সদর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, এ.আর.চিশতি, এরশাদ মাহমুদ আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সেন্টু ও শেখ জুনায়েদ, অর্থ সম্পাদক হাজী শাহজাহান ভূঁইয়াসহ বিভিন্ন কবি, সাহিত্যিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম পালোয়ান এবং সার্বিক পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জুনায়েদ।