

নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) নবগঠিত শাখা কমিটির পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে এই আয়োজনটি সম্পন্ন হয়।
পলাশ উপজেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান এবং পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন।
মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন:
এছাড়াও, পলাশ উপজেলা কমিটির নবগঠিত কমিটির বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা পরিচিতি পর্বে অংশ নেন, যাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি এম এ কাইয়ুম ও নুরুল আফছার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমদ, অর্থ সম্পাদক মাখন চন্দ্র দাশ ও রতন চন্দ্র বীর, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ ও আব্দুস সালাম, প্রচার সম্পাদক বাবু সজীব কুমার নন্দী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জুটন চন্দ্র দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক শবনম শিউলি চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হান, দপ্তর সম্পাদক কাজী আবদুল কাইয়ুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, এবং নির্বাহী সদস্য জাকির হোসেন ও মোবারক হোসেন।
স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও সভায় উপস্থিত থেকে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন।